Generic name: Ethinyl Estradiol + Lynestrenol (0.05 mg)
0.05 mg+2.5 mg
Manufactured by: Nuvista Pharma Ltd.
22 tablet pack: ৳ 130.00
Oral contraceptives
লাইনেসট্রেনল ও ইথিনাইল এস্ট্রাডিয়েল একটি কম্বাইন্ড গর্ভনিরোধক পিল যা খাওয়ার গর্ভনিরোধক হিসাবে নির্দেশিত।
প্রাথমিক পর্যায়ে কারও কারও সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন, মাথা ব্যাথা, বমি বমি ভাব, ওজন বৃদ্ধি, মানসিকতার পরিবর্তন, স্তনে ব্যাথা, উচ্চ রক্তচাপ, ধমনীতে রক্ত জমাট বাধা, যকৃত এবং বৃক্কের কার্যক্ষমতার অসুবিধা ইত্যাদি হতে পারে।
গর্ভাবস্থায় ইহা ব্যবহার করা যাবে না।
আপনি যদি এক বা একাধিক ট্যাবলেট খাওয়া ভুলে যানঃ
যদি নির্দিষ্ট সময়ে ট্যাবলেট খাওয়া না হয় এবং ১২ ঘন্টা অতিক্রম না করে তাহলে যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া ট্যাবলেটটি খেয়ে নিন। পরবর্তী ট্যাবলেট গুলি নিয়মানুযায়ী সঠিক সময়ে খাবেন। এই ক্ষেত্রে ট্যাবলেটের পূর্ণ কার্যক্ষমতা বজায় থাকবে। যদি ১২ ঘন্টার বেশী সময় পার হয় তবে ট্যাবলেটের কার্যক্ষমতা কমে যায়। এক্ষেত্রে পরবর্তী দিন আপনাকে দুটি ট্যাবলেট খেতে হবে। প্রথম ভুলে যাওয়া ট্যাবলেটটি যখন মনে পড়বে তখনই খাবেন এবং অপরটি নিয়মানুযায়ী দিনের নির্দিষ্ট সময়ে খাবেন। পুরা প্যাকেটের ট্যাবলেট নিয়ম মত খাওয়া শেষ করুন। এক্ষেত্রে পরবর্তী ১৪ দিন অথবা আপনার পরবর্তী মাসিকের শুরু, যেটা সর্বাধিক সেই পর্যন্ত আপনার সঙ্গীকে অবশ্যই অতিরিক্ত সতর্কতামূলক জন্ম নিরোধক ব্যবস্থা (যেমন-কনডম) ব্যবহার করতে হবে।
Oral Contraceptive preparations
Alternative Brand Names
0.05 mg+2.5 mg
21 tablet pack: ৳ 100.00
